• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৪:০৫ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক

১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪

সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচ গড়গড়িয়া গ্রামে এক গৃহবধূর সঙ্গে কথিত অবৈধ সম্পর্কের অভিযোগে এক যুবককে স্থানীয় জনতা আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ গড়গড়িয়া গ্রামের আওয়েলের স্ত্রী ও দুই সন্তানের জননী রিনা বেগমের সঙ্গে একই গ্রামের তবিবর রহমানের ছেলে আইনুলের দীর্ঘদিন ধরে কথিত অবৈধ সম্পর্ক চলে আসছিল বলে অভিযোগ ওঠে। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে আইনুলকে একাধিকবার সতর্ক করলেও তিনি তা আমলে নেননি বলে অভিযোগ।

এরই ধারাবাহিকতায় গত ১২ আগস্ট বুধবার রাত ৯টার দিকে স্থানীয় লোকজন রিনা বেগমের বাড়ি থেকে আইনুলকে আটক করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে রিনা বেগম ও আইনুল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শেরপুর সীমান্তে ভারতীয় প্রসাধনী জব্দ
শেরপুর সীমান্তে ভারতীয় প্রসাধনী জব্দ
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:২৫



ঘিওরে ফেসবুকে ধর্মীয় কটূক্তি, যুবক কারাগারে
ঘিওরে ফেসবুকে ধর্মীয় কটূক্তি, যুবক কারাগারে
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:১১

রংপুরে প্রতারণা মামলায় যুবক গ্রেফতার
রংপুরে প্রতারণা মামলায় যুবক গ্রেফতার
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২৩