অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। বিগত আমলের কিছু সুবিধাবাদী লোক গোপালগঞ্জকে সন্ত্রাসের পশ্চাৎভূমি হিসেবে ব্যবহার করতে চাইছেন। তবে তা আর সম্ভব হবে না।
১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, গোপালগঞ্জে বিএনপির দুজন স্থানীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম (গোপালগঞ্জ-১) এবং এস এম জিলানীর (গোপালগঞ্জ-৩) বাড়ি পুড়িয়ে তছনছ করা হয়েছে। এছাড়া ভাঙ্গায় বিএনপির রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের নেতাকে হত্যা করা হয়েছে।
এসময় তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ফ্যাক্ট-চেকের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে। ওই অডিওতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হককে প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতাদের তিনটি করে বাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিতে শোনা গেছে বলে দাবি করেন তিনি।
এই ‘বাহিনী’র বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টিকারী পরাজিত শক্তিকে আর কোনো ছাড় দেওয়া হবে না। অগণতান্ত্রিক বা অমানবিক পন্থায় নয়, জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে তাদের পথে পথে প্রতিহত করা হবে। একই সঙ্গে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available