• ঢাকা
  • |
  • রবিবার ১১ই আশ্বিন ১৪৩৩ রাত ০১:০৪:৫৫ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় নৌকা থেকে পানিতে পড়ে যুবকের মৃত্যু

১১ আগস্ট ২০২৬ দুপুর ০২:৪৫:২৮

নলডাঙ্গায় নৌকা থেকে পানিতে পড়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে মাছ ধরার সময় নৌকা থেকে পানিতে পড়ে শহিদুল ইসলাম সধু (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

১১ আগস্ট মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে নলডাঙ্গা থানাধীন পিপরুল ইউনিয়নের আওতাধীন হালতি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম সধু নাটোরের সিংড়া উপজেলার বড় বারইহাটি গ্রামের মো. হবিবুর রহমান হবি’র ছেলে। তার পৈতৃক ঠিকানা নলডাঙ্গা উপজেলার বামনগ্রাম, ডাকঘর করেরগ্রাম এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম সধু ও তার বাবা নিয়মিত গভীর রাতে নিজস্ব নৌকায় করে হালতি বিলে মাছ ধরতে যেতেন। মঙ্গলবার সকালে মাছ ধরার সময় অসাবধানতাবশত বাবার সামনেই নৌকা থেকে পানিতে পড়ে যান শহিদুল। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

নলডাঙ্গা থানা তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। এসআই মো. হাসান মাহমুদের নেতৃত্বে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৫২


প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৩