• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই আশ্বিন ১৪৩৩ রাত ১২:৫৪:২২ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গা সীমান্তে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

৯ আগস্ট ২০২৬ সকাল ১১:৫১:১০

চুয়াডাঙ্গা সীমান্তে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

৯ আগস্ট রোববার ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা তিন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। তাদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহল দলের নজরে পড়েন তারা। এ সময় বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে ওই তিনজন সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।

বিজিবির অবস্থান টের পেয়ে ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান। পরে সকাল ৭টা ৫৫ মিনিটে বিএসএফের মেতেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস সীমান্ত পিলার বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বিজিবির তৎপরতায় বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। 

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৪৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৪৮