• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা শ্রাবণ ১৪৩৩ রাত ১২:০৩:৫৩ (20-Jul-2026)
  • - ৩৩° সে:

মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: মরদেহ উদ্ধার করল পুলিশ

১৯ জুলাই ২০২৬ বিকাল ০৩:২০:২৬

মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: মরদেহ উদ্ধার করল পুলিশ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে অন্তর রবিদাস (২২) নামে এক সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

১৯ জুলাই রোববার সকালে শ্মশানঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

নিহত অন্তর মাত্র দুই মাস আগে বিয়ে করেছিলেন এবং তার ওপর ঋণের বোঝা ছিল বলে জানিয়েছে পরিবার।

পরিবার জানায়, দুই মাস আগেই বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে প্রবাস থেকে ফিরলেও তার কাঁধে ছিল প্রায় দুই লাখ টাকার ঋণের বোঝা।

গতরাত ১১টার দিকে বাড়ির গেটের সামনে অন্তরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি, বাড়িতে আনার পর মারা যান তিনি।

রোববার সকালে পুলিশকে না জানিয়েই মরদেহ সৎকারের জন্য শ্মশানঘাটে নিয়ে যায় পরিবার। খবর পেয়ে পুলিশ শ্মশানঘাট থেকে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় জানান, সাধারণ মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পুলিশের তদন্তপ্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা
টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫৮


সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৪ রান
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৪ রান
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৩৩

জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার
জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২১:০৩

Follow Us