• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:১২ (13-Jul-2026)
  • - ৩৩° সে:

কসবায় সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবীর আত্মহত্যা

১৩ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৮:২৩

কসবায় সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে অ্যাডভোকেট মনোয়ার হোসেন দীপু (৩৬) নামে এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

১৩ জুলাই সোমবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে কসবা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাহাপুর উত্তরপাড়ায় নিজ বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন দীপু আলমগীর হোসেন ও পেয়ারা বেগমের ছেলে। তিনি কসবা পৌর ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সাবেক সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তিনি নিজ কক্ষে ঘরের তীরের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশি নজরদারি অব্যাহত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
১৩ জুলাই ২০২৬ বিকাল ০৫:২৭:৪৯




যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
১৩ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫০:৪৫




Follow Us