• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৪৪:২০ (16-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানিকগঞ্জে ক্রীড়া উৎসব

১৬ জুন ২০২৬ দুপুর ০২:৪০:০৫

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানিকগঞ্জে ক্রীড়া উৎসব

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।

১৬ জুন সোমবার সকাল ১১টায় জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে এ উৎসব শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদের বিকাশ ও প্রতিভা প্রকাশের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। খেলাধুলা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা জানান, এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ-জহুরা।

এ সময় সংশ্লিষ্ট অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us