• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪৪:১১ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

৭ জুন ২০২৬ রাত ০৯:১৩:৪৯

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

বাগেরহাট প্রতিনিধি: ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।

৭ জুন রোববার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার রহিমা ফিলিং স্টেশন এর সামনে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম (৬০) উপজেলার মোল্লার কুল গ্রামের দাউদ মোল্লার স্ত্রী। দুর্ঘটনার সময় তিনি অটোরিকশায় যাত্রী ছিলেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের রহিমা ফিলিং স্টেশনের সামনে ঢাকা গামী বলেশ্বর পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আমেনা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us