• ঢাকা
  • |
  • শনিবার ৩রা আশ্বিন ১৪৩৩ রাত ০১:১৩:১৫ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১

২৬ জুলাই ২০২৬ রাত ০৯:২২:২৪

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১

অনলাইন ডেস্ক: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়লে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

২৬ জুলাই রোববার সন্ধ্যা ৭টার পর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটির ধাক্কায় হাসপাতালের প্রধান ফটকের পাশে থাকা গ্যাসের কন্ট্রোল রুমের দেয়াল ভেঙে যায়। এ সময় হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে থাকা এক পথচারী বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। নিহত রফিকুল ইসলাম একটি হোটেলের কর্মচারী ছিলেন।

দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা এক শিশুসহ অন্তত দুজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

বাসের যাত্রীরা জানান, কুর্মিটোলা এলাকায় যাত্রী নামানোর জন্য চালক বাসটি রাস্তার পাশে থামানোর চেষ্টা করেন। এ সময় বাসটির ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের ভেতরের সড়কে ঢুকে পড়ে। তখন সেখানে দাঁড়িয়ে থাকা দুই পথচারীর একজন সরে যেতে সক্ষম হলেও অপরজন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার কারণ এবং এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ‘প্রথম প্রেম’ দিবস
আজ ‘প্রথম প্রেম’ দিবস
১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৭:০১


অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৫০

১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৯



প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৫৬