• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪৫:০০ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে ট্রাকসহ ধসে পড়ল বেইলি ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন

৭ জুন ২০২৬ দুপুর ০২:৫৪:১১

ময়মনসিংহে ট্রাকসহ ধসে পড়ল বেইলি ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় কংস নদীর ওপর নির্মিত একটি বেইলি (স্টিল) ব্রিজ বালুবোঝাই ট্রাকসহ ধসে পড়েছে।

৭ জুন রোববার ভোরে এ ঘটনা ঘটলে তারাকান্দা-ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাড়ের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত বালুবাহী ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ করে সেতুর একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন জানান, প্রায় ১০ বছর আগে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। অতিরিক্ত ওজন বহনকারী যানবাহন চলাচলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত সেতুটি মেরামত কিংবা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us