সাতক্ষীরা প্রতিনিধি: প্রায় দুই বছরের প্রতীক্ষার অবসর ঘটিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন
বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
৬ জুন শনিবার ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদের কার্যালয়ে ভারপ্রাপ্ত প্রশাসক ও জেলা প্রশাসক কাওসার আজিজের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় দলীয় নেতা কর্মীরা তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পরে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে জেলা প্রশাসন। সেই থেকে চলমান দায়িত্ব জেলা প্রশাসকের নির্দেশের পরিচালিত হয়।
গত ৪ জুন হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।
দায়িত্বভার গ্রহণের প্রথম দিনে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাতক্ষীরা কে নতুন রূপে তুলে ধরা, সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। এসময় তিনি জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করবেন। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়নসহ মাদকের জিরো টলারেন্সের কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available