• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৬:৪৪ (22-May-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় গলা কেটে হত্যা চেষ্টা: প্রধান আসামি গ্রেফতার

২২ মে ২০২৬ বিকাল ০৫:১৯:১২

ফতুল্লায় গলা কেটে হত্যা চেষ্টা: প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে হত্যা ও অটোরিকশা ছিনতাই চেষ্টার ঘটনায় জড়িত প্রধান আসামি আ. রহিম (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

২১ মে বৃহস্পতিবার রাত ২টার দিকে ফতুল্লার দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়। গ্রেফতার রহিম কুমিল্লার মতলব দক্ষিণ থানার কামালদি এলাকার নাসিরউদ্দিনের ছেলে।

আহত আমিনুল ইসলাম (৪৮) গাইবান্ধা জেলার মফিজার রহমানের ছেলে। তিনি জীবিকার তাগিদে ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার  দুপুর ১২টার দিকে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় যাত্রীবেশে দুই ব্যক্তি অটোরিকশা চালক আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। পরে নির্জন স্থানে পৌঁছালে যাত্রীবেশী দুই ছিনতাইকারী অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালক বাধা দেন। এ সময় পেছন থেকে অটোরিকশা চালক আমিনুলের গলার পেছন দিক থেকে ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে তার গলার একটি রগ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠান।

র‌্যাব আরও জানায়, ঘটনার পরপরই র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ২টার দিকে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি দল উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আ. রহিমকে গ্রেফতার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us