• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:০৮:১৯ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

২৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৫৭

ঠাকুরগাঁওয়ে সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে বিজলী আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

২৫ এপ্রিল শনিবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী বিজলী আক্তার রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় তার শরীরের সিংহভাগ পুড়ে যায়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের মৃত্যুতে কাশিডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরাও শোকে স্তব্ধ।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল ঘটনা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসাবধানতা বা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০