বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সেচ্ছাসেবক দলের নেতার উপর সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ বিএনপির নেতারা।
১৮ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার হাই স্কুল মোড় এলাকায় ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।


ভুক্তভোগী স্বেচ্ছাসেবক দলের নেতাসহ বিএনপি নেতারা জানান, গত ১০ এপ্রিল সাধুরপাড়া ইউনিয়নের কামালের বাত্তি এলাকায় রাতে উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলা করে সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার লোকজন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও ৮ দিন ধরে মামলা না অন্তর্ভুক্ত হওয়ায় বিপাকে ভুক্তভোগীরা।

সাবেক চেয়ারম্যান বাবুকে গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
তবে এসব বিষয়ে অভিযোগ অস্বীকার করে, বিষয়টি সমাধানে বিএনপি নেতাদের দ্বায়িত্ব দেওয়ার কথা জানান বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন।
অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available