ডেস্ক রিপোর্ট: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। মুখে স্কচটেপ লাগানো ছিল।
খবর পেয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সকাল পৌনে ১০টার দিকে এ বিষয়ে জানতে চাইলে এসআই নজরুল ইসলাম বলেন, ‘আমরা কাজ করছি, পরে বিস্তারিত জানাব।’
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশে নিরাপত্তা ক্যামেরা রয়েছে। তবে কীভাবে ওই ব্যক্তির মরদেহ সেখানে এল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত করছে।
সূত্র: কাল বেলা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available