• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:২০:২২ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে মামলার ২৪ ঘণ্টার মধ্যে স্বর্ণসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৮

বাসাইলে মামলার ২৪ ঘণ্টার মধ্যে স্বর্ণসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে এক বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

১৩ এপ্রিল সোমবার গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার দেউলী খন্দকার পাড়া গ্রামের রফিক খন্দকারের ছেলে সৈকত খন্দকার (৩০) ও রুবেল খন্দকারের ছেলে মোহাম্মদ বাঁধন খন্দকার (২২) এবং দাপনাজোর গ্রামের মৃত সৈয়দ কাজল আহমেদের ছেলে মো. সৈয়দ আব্দুল ওয়াহিদ ওরফে দেশ (২৮)।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ভোরে খন্দকার পাড়া গ্রামের আনোয়ারা বেগম (৬৪) ফজরের নামাজ আদায়ের জন্য ওজু শেষ করে ঘরে ফেরার পথে এই হামলার শিকার হন। ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাকে আঘাত করে জোরপূর্বক কানের ৮ আনা ওজনের দুটি স্বর্ণের দুল টেনে ছিঁড়ে নিয়ে যায়। এতে ওই বৃদ্ধার দুই কান ছিঁড়ে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ছিনতাইকারীদের নৃশংসতায় বৃদ্ধার কানে পাঁচটি সেলাই দিতে হয়েছে।

​ঘটনার পর মামলা রুজু হলে বাসাইল থানা পুলিশের একটি চৌকস টিম সাঁড়াশি অভিযান শুরু করে। তদন্তের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করে।

​বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, গ্রেফতার আসামিরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বাসাইল, সখিপুর, মির্জাপুর ও টাঙ্গাইল সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই ও মাদক মামলা রয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০