• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০১:৫১:১১ (26-May-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেফতার

১ এপ্রিল ২০২৬ রাত ০৮:২৩:৪২

নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভোরের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

১এপ্রিল বুধবার সকালে এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ।

গ্রেফতারকৃতরা হলো: মো. সানি (১৯), আ. আহাদ (১৯), টুটুল মিয়া (২৭), মো. সাইফুল ইসলাম (২২), রায়হান বান্টি (৪৫), অমিত দে চন্দ্র দে (২০) ও গোপাল দাস (২৩)। তাদের বিস্তারিত পরিচয় পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us