• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সকাল ০৬:০৯:৩৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:
মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেফতার

মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় ডাকাত মো. দিদারকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।২২ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার বোটঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার দিদার ঢাকার নবাবগঞ্জের ইউসুফ আলীর ছেলে।পুলিশের তথ্য অনুযায়ী, ‘জাওরা’ রাব্বি ও ‘ভান্ডারি’ ইমনের নেতৃত্বে পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।দিদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।এটিভি/এসআইআর