• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪০:২৪ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

৩০ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৫:২২

জামালপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

৩০ মার্চ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

Ad
Ad

সেই সঙ্গে আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করেন আদালত।

Ad

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমজল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) মো. ফজলুল হক জানান, ২০২২ সালের ২৪ এপ্রিল ১ নম্বর আসামি আমিনুল ইসলাম যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তারকে (২৩) শারীরিকভাবে নির্যাতন করেন। নির্যাতনের পর তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরদিন সুজানার মৃত্যু হয়। এঘটনায় নিহতের বাবা বকশীগঞ্জ উপজেলার টাংগারী পাড়া গ্রামের সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গভীর রাতে মহাসড়কে শতাধিক গাড়িতে ডাকাতি
গভীর রাতে মহাসড়কে শতাধিক গাড়িতে ডাকাতি
৩০ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৩:১৫






এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন
এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন
৩০ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৭:২৬


Follow Us