• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৩৮:৩৪ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

১৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৬:০৬

রাজশাহীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহী ব্যুরো: রাজশাহীর চন্দ্রিমা এলাকায় অভিযান চালিয়ে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫। আসন্ন ঈদকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হতে পারে বলে ধারণা করছে সংস্থাটি।

১৭ মার্চ মঙ্গলবার রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠসংলগ্ন একটি লেবু বাগানে অভিযান চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ককটেল ও দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে বিস্ফোরক থাকার সন্দেহ হলে বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। পরে তারা বস্তাগুলোতে ২১টি ককটেল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত করে।

র‌্যাব আরও জানায়, আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এসব ককটেল ও অস্ত্র সেখানে মজুত করে থাকতে পারে।

তবে স্থানীয়দের কাছ থেকে এসবের মালিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার ককটেল ও দেশীয় অস্ত্র জিডি মূলে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৫।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম ও উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৫:০২

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৫:০১


দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৬:৩৮