রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ প্রতিবেশীর ছাদ থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আবদুর রহমান উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়ান প্রবাসী শক্কুর আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল আবদুর রহমান। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।

রোববার সকাল ১০টার দিকে প্রতিবেশী ইদ্রিস মিয়া তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি আশপাশের লোকজন ও পরিবারের সদস্যদের জানান।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে রায়পুরা থানার তদন্ত প্রবীর কুমার ঘোষ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available