• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ দুপুর ০২:৩৫:০১ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

আফগানিস্তানের পাল্টা হামলায় পাকিস্তানে নিহত ১৪

১৫ মার্চ ২০২৬ দুপুর ০১:১৪:৩৩

আফগানিস্তানের পাল্টা হামলায় পাকিস্তানে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের হামলার জবাবে চালানো পালটা হামলায় পূর্বাঞ্চলের কুনার ও নানগারহার প্রদেশের ‘ডুরান্ড লাইন’ সীমান্তের কাছে একটি পাকিস্তানি সামরিক চৌকি দখল করেছে আফগানিস্তান। এতে পাকিস্তানের ১৪ জন সেনা নিহত হয়েছে। এছাড়া আরও ১১ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর তোলো নিউজের।

Ad
Ad

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১৩ মার্চ শুক্রবার বিকেল প্রায় ৫টার দিকে ‘রাদ-উল-জুলুম’ নামের অভিযানের সময় পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ‘হামজা’কে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই স্থাপনাটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় অবস্থিত বলে ধরা হয়।

Ad

সামরিক বিশ্লেষক সাদিক শিনওয়ারি জানান, ‘ইসলামিক এমিরেটের প্রতিরক্ষাবাহিনীর পালটা হামলা দেখিয়ে দিয়েছে যে আফগানিস্তানের বাহিনী পাকিস্তানের ভেতরেও বিমান হামলা চালিয়ে দেশটির সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করতে সক্ষম।’

স্থানীয় কর্মকর্তারা তোলো নিউজকে জানান, পাকিস্তানের সামরিক বাহিনীও তাদের হামলা অব্যাহত রেখেছে এবং পাকতিকা ও কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে।

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জিয়াউর রহমান স্পিংঘার বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানের সামরিক বাহিনী তথাকথিত ডুরান্ড লাইনের বিভিন্ন এলাকায় ২৭১টির বেশি রকেট নিক্ষেপ করেছে, এতে অন্তত তিনজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।’

অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ইসলামিক এমিরেটের পক্ষ থেকে চালানো ড্রোন হামলার বিষয়টি তারা নিশ্চিত করেছে। এসব হামলায় কুয়েটা, কোহাট ও রাওয়ালপিণ্ডি শহরের কিছু স্থাপনাকে লক্ষ্য করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




খুলনা বিভাগসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ
খুলনা বিভাগসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ
১৫ মার্চ ২০২৬ দুপুর ০১:৪৫:৪৫








Follow Us