• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৪৮:০৪ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে বিয়ের একদিন পর পোশাক শ্রমিকের আত্মহত্যা

৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:১২

শ্রীপুরে বিয়ের একদিন পর পোশাক শ্রমিকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় জুসনা বেগম (৩৪) নামে এক পোশাক শ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

৮ মার্চ রোববার সকালে ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, জুসনা বেগম দক্ষিণ ভাংনাহাটি এলাকার রফিকুল ইসলাম রফিকের বাসায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা। আগের স্বামীর ঘরে তার দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

Ad

এলাকাবাসী জানায়, সম্প্রতি জুসনা বেগম ইয়াছিন নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং গতকাল (শনিবার ) তাকে বিয়ে করেন। তবে বিয়ের পরদিন সকালে ইয়াছিন তার প্রথম স্ত্রীর কাছে চলে যান বলে জানা গেছে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন জুসনা।

রোববার সকালে জুসনার মেয়ের জামাই তাকে ডাকতে এসে দরজায় বারবার ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি বাড়ির মালিক ও আশপাশের লোকজনকে জানায়। পরে পাশের কক্ষের বেড়া দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, জুসনা বেগম ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন।

পরে স্থানীয়রা শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us