জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এম রশিদুজ্জান মিল্লাত এমপি হওয়ায় নেতা কর্মীদের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা যাচ্ছে।

জামালপুর-১ আসনের সাধারণ মানুষ থেকে সকল শ্রেণি পেশার মানুষ এম রশিদুজ্জামান মিল্লাতকে মনে প্রাণে ভালোবাসে এবং তাকে বিশ্বাস করে। তারা মনে করে এম রশিদুজ্জান মিল্লাত এমপি হয়েছে এবার আমাদের অসমাপ্ত কাজ গুলো এবার হবে। বিগত সংসদ সদস্য থাকার সময় তিনি যা ওয়াদা করেছিলেন তা করেছেন। আমরা মনে করি এবার যা তিনি আমাদের ওয়াদা করেছেন তার কাজ হবে।


আব্দুর রহিম বলেন, এবার আমরা যোগ্য দেখে ভোট দিয়েছি। এম রশিদুজ্জামান মিল্লাতকে আমরা ভোট দিয়েছি কারণ তিনি এলাকার উন্নয়ন করবেন। তিনি ছাড়া এলাকার উন্নয়ন হবে না। তিনি বলেছেন, কৃষকদের কৃষিকার্ড, নারীদের ফ্যামিলি কার্ড করে দেবে আমি বিশ্বাস করি তিনি করে দিবেন।
সয়েদ গাজী বলেন, মিল্লাত ভাই এলাকার মানুষের মন জয় করেছে। আমি তার কথায় মুগ্ধ হয়েছি। তিনি যা ওয়াদা করেছে তা করবেন।
আজাহার আলী বলেন, আমাদের এমপি পার হয়েছে আমরা অনেক খুশি। আমাদের আনন্দের সীমা নাই। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি দশ হাজার টাকার মিষ্টি খাইয়েছি। তিনি যে নির্বাচিত হয়েছে তাতেই আমি খুশি, এটাই আমার আনন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available