• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৩২:৪৩ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

শীতলক্ষ্যায় ভাসছে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত গলাকাটা মরদেহ

২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৭:৩২

শীতলক্ষ্যায় ভাসছে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত গলাকাটা মরদেহ

‎নারায়ণগঞ্জ প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মাথাবিহীন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ ভাসতে দেখা গেছে।

২১ সেপ্টেম্বর ‎সোমবার দুপুরের দিকে সিদ্ধিরগঞ্জের আম্বার পেপার মিলের সামনে শীতলক্ষ্যা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়।

‎স্থানীয় বাসিন্দা আনন্দ জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে নদীতে মরদেহটি ভাসতে দেখার পর তারা ৯৯৯-এ ফোন করেন।

‎স্থানীয়রা জানান, মরদেহটির পরনে কালো রঙের হাফপ্যান্ট ছিল। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচে সাদা হয়ে গেছে। তবে মরদেহটির মাথা পাওয়া যায়নি।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “মরদেহের বিষয়ে একটি ফোন পেয়েছি। এসআই অলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

‎সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহ বলেন, “এলাকাবাসী শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নদীর মধ্যে দেখতে পাই। এ বিষয়ে নৌ পুলিশ কাজ করছে।”

‎নৌ-পুলিশ কাঁচপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. জাহাঙ্গীর আলম খন বলেন, “মরদেহটি ভাসমান অবস্থায় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধারের জন্য অনুসন্ধান শুরু করেছি।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১

বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৬




নিজের পরিচিতি গড়ে তুলতে ‘বিগ বস’-এ নোরা ফাতেহি
নিজের পরিচিতি গড়ে তুলতে ‘বিগ বস’-এ নোরা ফাতেহি
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৯:১৩