• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৩২:১৮ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত

১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৫:২৮

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মো. খাইরুল বাশার (৪৮) নামের এক দিনমজুর নিহত হয়েছেন।

Ad

১৫ ফেব্রুয়ারি রোববার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের হাজীপাড়া এলাকায় রাস্তার পাশে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি রাঙ্গুনিয়া মডেল থানাকে জানানো হয়।

নিহত খাইরুল বাশার উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রায় তিন থেকে চার মাস আগে তিনি আরও কয়েকজনের সঙ্গে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতে আসেন। হাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় অন্য শ্রমিকদের সঙ্গে তিনি বসবাস করতেন।

স্থানীয়দের ধারণা, সকালে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:৪৬

নাগেশ্বরীতে একাধিক মামলার আসামি গ্রেফতার
নাগেশ্বরীতে একাধিক মামলার আসামি গ্রেফতার
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০১:২৩

১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২২:২৩

কালিয়াকৈরে দুর্ধর্ষ চুরি
কালিয়াকৈরে দুর্ধর্ষ চুরি
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৫১


কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬



শপথ নিলেন ২৫ মন্ত্রী
শপথ নিলেন ২৫ মন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৩:৪৮


Follow Us