• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৩:৪৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করব: টুকু

১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫০

তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করব: টুকু

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া সুলতান সালাউদ্দিন টুকু-কে মন্ত্রী হিসেবে দেখতে চান সদরবাসী।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

১৪ ফেব্রুয়ারি শনিবার সকালে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় নিজ বাসভবনের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিত্ব প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি যখন যে দায়িত্ব দেবেন, আমি সেভাবেই কাজ করব, ইনশাআল্লাহ।”

পহেলা ফাল্গুন উপলক্ষে তিনি বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের বসন্ত বইছে। মানুষের হৃদয়ের এই বসন্ত যেন কল্যাণ ও শান্তির বার্তা বয়ে আনে। আমরা সকলে মিলে টাঙ্গাইলকে একটি আধুনিক ও মডেল জেলায় রূপ দিতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “টাঙ্গাইল সদরের জনগণ যে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এই বিজয় টাঙ্গাইলের জনগণের বিজয়। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, তা শতভাগ পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

টুকু বলেন, “সদরের প্রায় ৪ লাখ ৬৫ হাজার ভোটারের প্রতিনিধি হিসেবে আমি সবার এমপি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছেন। সকলের সহাবস্থান নিশ্চিত করাই আমার অঙ্গীকার।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা অনেক পরিশ্রম করেছেন। সবাই ধৈর্য ও সংযম বজায় রাখবেন। কোনো উস্কানিতে পা দেবেন না। আমরা সহাবস্থান ও সহমর্মিতার পরিবেশ বজায় রেখে শান্তির টাঙ্গাইল গড়ে তুলব।”

দুই ভাই একসঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার ভাই আব্দুস সালাম পিন্টু দীর্ঘদিন কারাভোগ ও নির্যাতন সহ্য করেছেন। নির্বাচনে তার জয়ে আমি আনন্দিত। জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে এবং তার বিজয়ের ব্যবধানও রেকর্ড হয়েছে।”

আরও পড়ুন

জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

তিনি আরও বলেন, “আমাকেও বিপুল ভোটে নির্বাচিত করায় টাঙ্গাইল সদরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আমার নেতাকর্মীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯