• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ১০:০৩:৫৪ (25-Sep-2026)
  • - ৩৩° সে:
জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে। সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘বিভিন্ন ঘটনার বিচার কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে তা সম্পন্ন হবে। বাংলাদেশকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে।’প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছেন, সেই সব শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।’তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকার শহিদ ও আহতদের পরিবারের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’আলোচনা সভায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল এবং শহিদ ও আহত পরিবারের পাশে কার্যকরভাবে থাকার দাবি জানান।