• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৬:১১ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

বুড়িগঙ্গায় ট্রলার থেকে পড়ে যুবকের মৃত্যু

১০ জুলাই ২০২৩ বিকাল ০৫:১৫:২৬

বুড়িগঙ্গায় ট্রলার থেকে পড়ে যুবকের মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা নদী পাড়ি দিয়ে যাওয়ার সময় ট্রলার থেকে পানিতে পড়ে রাকিবুল ইসলাম ফাহিম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ফাহিম কেরানীগঞ্জ মডেল থানাধীন ব্রাহ্মণকিত্তা মাদারীপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে। সে রাজধানীর চকবাজার এলাকায় একটি কসমেটিকের দোকানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলো।

১০ জুলাই সোমবার দুপুর ১ টার দিকে সোয়ারীঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে বরিশুর নৌপুলিশ হিনতের মরদেহ উদ্ধার করে।

বরিশুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, সকাল সাড়ে ১০ টার দিকে ররিশুর ঘাট থেকে ফাহিম ট্রলারে করে তার কর্মস্থল চকবাজার যাওয়ার সময় সোয়ারিঘাটের কাছাকাছি আসলে প্রবল ঢেউয়ের কারনে শরীরের ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

দুর্ঘটনার খবর পেয়ে নৌপুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সদরঘাট ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩