নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু তাঁর নির্বাচনী এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে সময়োপযোগী কর্মপরিকল্পনা তুলে ধরেছেন।

১৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের পার নওগাঁ মহল্লায় ইউনাইটেড প্রেস ক্লাব, নওগাঁ এর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন ও নওগাঁকে একটি আধুনিক সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। বিশেষ করে শহরের প্রধান অন্তরায় 'যানজট' দূরীকরণে তিনি বিদ্যমান রাস্তাগুলো প্রশস্ত করে যানচলাচল নির্বিঘ্ন করার ঘোষণা দিয়েছেন। ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতে তিনি জেলা স্টেডিয়ামকে আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত একটি বিশ্বমানের ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জাহিদুল ইসলাম ধলু আরও উল্লেখ করেন, কৃষিনির্ভর এই জেলার প্রধান চালিকাশক্তি আম ও ধান। কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে কৃষকরা তাদের হাড়ভাঙা খাটুনির ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নওগাঁর জনসাধারণের প্রাণের দাবির প্রতি সম্মান জানিয়ে আমাদের আশ্বস্ত করেছেন, নওগাঁয় রেললাইন সংযোগ স্থাপন করা হবে।
এর ফলে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ও দ্রুততম সময়ে কৃষিপণ্য দেশের প্রাণকেন্দ্রে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এছাড়াও কৃষকদের দীর্ঘদিনের দাবি 'আধুনিক কৃষি সম্প্রসারণ হিমাগার' নির্মাণের মাধ্যমে ফসলের অপচয় রোধ ও সঠিক মূল্য নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। ইনশাআল্লাহ্, নওগাঁর সার্বিক উন্নয়নে সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available