• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৮:৩৪ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

১৭ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৩:০৪

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
ফাইল ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজারগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রাতের আঁধারে গোপনে পাহাড় কেটে পরিবেশ নষ্ট করার দায়ে মো. মানিক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারি শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মানিককে হাতেনাতে আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে পরিবেশ সংরক্ষণ আইন ও পাহাড় সংরক্ষণ নীতিমালা অনুযায়ী অভিযুক্ত মানিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পাহাড় কেটে ফেলার কারণে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার কার্যক্রম চলছিল। প্রশাসনের এমন অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩১

এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:১০


জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
জরুরি ভিত্তিতে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৭:১২


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৫২

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:০৩


মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
মালয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩০