• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৮:১৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

সদরপুরে ঐতিহাসিক গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১১:৪৭

সদরপুরে ঐতিহাসিক গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর যাত্রাবাড়ি এলাকার বালুর মাঠে ঐতিহাসিক গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় এডভোকেট ইনজামাম হক মিঠুর সভাপতিত্বে এবং মুন্সি ইশরাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান (বদু), সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা প্রমুখ।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫