• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ সকাল ০৭:৫৮:৩২ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে রাতের আঁধারে ইটভাটায় চুরি

১০ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:২৬:৫৭

বকশীগঞ্জে রাতের আঁধারে ইটভাটায় চুরি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে রাতের আধাঁরে ইটভাটায় চুরির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকা চুরির পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করা হয়েছে।

Ad

১০ জানুয়ারি শনিবার সকালে অফিস কক্ষের তালা খুলতে গেলে বিষয়টি সবার নজরে আসে।

Ad
Ad

এর আগে, ৯ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার গোয়ালগাঁও উজ্জল ব্রিকস নামে ইটভাটায় এ চুরির ঘটনা ঘটে।

উজ্জল ব্রিকস এর ম্যানেজার আওলাদ হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে ইটভাটার অফিস কক্ষের বাথরুমের চালের টিন খুলে ভেতরে ঢুকে আলমারির ড্রয়ারের তালা ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে নগদ প্রায় ৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্র।

পরে বিষয়টি ঢাকায় অবস্থান করা ভাটা মালিক হাফিজুর রহমান উজ্জ্বলকে অবগত করা হয়।

ম্যানেজার আওলাদ হোসেন আরও জানান, এঘটনায় ভাটা মালিকের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
আদালতের রায়ে আবারও ঋণ খেলাপি কাজী রফিক
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২১:৫৩


টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
টঙ্গীতে শর্ট গানসহ দুইজন গ্রেফতার
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৪:৫৬


বায়রা নির্বাচন স্থগিত
বায়রা নির্বাচন স্থগিত
১৬ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৫:২০







Follow Us