• ঢাকা
  • |
  • রবিবার ১১ই মাঘ ১৪৩২ রাত ১২:০১:৫৮ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার-৮

৬ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৫২:২৬

টাঙ্গাইলে পুলিশের অভিযানে গ্রেফতার-৮

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Ad

৬ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

Ad
Ad

এর আগে, ৫ জানুয়ারি সোমবার সকাল থেকে ৬ জানুয়ারি মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার ৭টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. আব্দুল হালিম ওরফে ছানা, মো. পারভেজ, মো. আলী হোসেন, মো. সবুজ মিয়া, আব্দুল আলীম, আব্দুল হালিম, মো. হাসিব খান এবং মো. ওয়াদুদ রহমান শাহীন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা টাঙ্গাইল সদর, বাসাইল, মির্জাপুর, সখীপুর, কালিহাতী, ঘাটাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২৪ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৭:২০



নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৩৩




আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:০০


Follow Us