বিনোদন প্রতিবেদক: লন্ডনের ফ্যাশন দুনিয়ার আইকনিক মুখ ও পরবর্তীতে জনপ্রিয় অভিনেত্রী অ্যানাবেল স্কোফিল্ড আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
ফ্যাশন জগত থেকে অভিনয়ে পা রাখা অ্যানাবেল প্রথম পরিচিতি পান জনপ্রিয় মার্কিন ধারাবাহিক ডালাসে অভিনয়ের মাধ্যমে। সেখানে কিংবদন্তি অভিনেতা ল্যারি হ্যাগম্যানের বিপরীতে লরেল এলিস চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। এই চরিত্রই তাকে এনে দেয় ব্যাপক তারকাখ্যাতি।


১৯৬৩ সালে যুক্তরাজ্যের ওয়েলসের ল্যানেলিতে জন্মগ্রহণ করেন অ্যানাবেল। ১৯৯০-এর দশকে তিনি বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে রয়েছে ‘রোমান্সিং দ্য স্টোন’, ‘জেরি ম্যাগুয়ার’ ও ‘অ্যাজ গুড অ্যাজ ইট গেটস’।

এ ছাড়া তার অভিনীত অন্যান্য ছবির মধ্যে উল্লেখযোগ্য ‘সোলার ক্রাইসিস’, ‘ড্রাগনেট’ ও ‘আই অব দ্য উইডো’। পরবর্তীতে তিনি প্রযোজনায়ও যুক্ত হন। প্রযোজক হিসেবে কাজ করেন ‘দ্য ব্রাদার্স গ্রিম’, ‘ডুম’ ও ‘সিটি অব এম্বার’ চলচ্চিত্রে।
১৯৮০-এর দশকে লন্ডনের ফ্যাশন অঙ্গনে অ্যানাবেল ছিলেন অত্যন্ত পরিচিত ও আকর্ষণীয় এক মুখ। টিভি বিজ্ঞাপনে তার উপস্থিতি তাকে আন্তর্জাতিক পরিসরে আলোচিত করে তোলে।
তার মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available