• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:১৫:১৫ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগ নেতার পদত্যাগ

২৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪০:৪৬

টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগ নেতার পদত্যাগ

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী কৃষক লীগের নেতা মো. মোক্তার হোসেন শারীরিক অসুস্থতার কারণে তার পদ থেকে পদত্যাগ করেছেন।

Ad

২৮ ডিসেম্বর রোববার দুপুর ১২টায় টুঙ্গিপাড়া মডেল প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন।

Ad
Ad

পদত্যাগের সময় মো. মোক্তার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিয়মিত বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন হওয়ায় সংগঠনের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগের সময় আমাকে টুঙ্গিপাড়া উপজেলার কৃষক লিগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমি ওই সংগঠনের কোনো কাজ কর্মে কখনো সক্রিয়ভাবে জড়িত ছিলাম না।

তিনি আরও বলেন, পরবর্তীতে আমার পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণে আমি ওই পদ ও সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। বর্তমানে ওই সংগঠনের এবং কৃষক লীগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। এই মর্মে সকলকে অবগত করার জন্যে উপস্থিত গণমাধ্যম কর্মদের সামনে টুঙ্গিপাড়া মডেল প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। ভবিষ্যতে আমি কোনো রাজনৈতিক দলের সাথে নিজেকে যুক্ত করবো না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আটক ২
শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত, আটক ২
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৬:৩০

লেবুর হালি ২০০
লেবুর হালি ২০০
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:৩৯


দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩১:০১

‘ফ্যামিলি কার্ডে’ মিলবে নগদ টাকা, পাবেন যারা
‘ফ্যামিলি কার্ডে’ মিলবে নগদ টাকা, পাবেন যারা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৯:৪৭




দৌলতপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান
দৌলতপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৫:১৩

নাটোরে বাজারে অভিযান, ৫৬ কেজি ভেজাল চিপস জব্দ
নাটোরে বাজারে অভিযান, ৫৬ কেজি ভেজাল চিপস জব্দ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:৪৫


Follow Us