দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দৌলতপুর বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান চলে।


অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্যতালিকা পরিদর্শন করা হয় এবং সঠিক দাম ও ওজনে পণ্য বিক্রি না করার অভিযোগে ১৪টি মামলায় মোট ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট বিক্রেতাদের ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এ সময় রমজান উপলক্ষে ইফতার সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত না করতে এবং মানসম্মত উপকরণ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মো. আহসানুল আলম। তিনি বলেন, “জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available