• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:২৩:৩৯ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে এনসিপির প্রতিবাদ

১৩ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:৩৩

বাগাতিপাড়ায় ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে এনসিপির প্রতিবাদ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভা ও তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে এনসিপির উপজেলা শাখার আহবায়ক প্রভাষক আরিফুল ইসলাম তপুর সভাপতিত্বে এনসিপির উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সাজদার রহমান, সদস্য সচিব মুনজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোনায়েম ইসলাম রুমী ও মাশরাফি বিন মোস্তফা সাফাতসহ স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে প্রভাষক আরিফুল ইসলাম তপু বলেন, শরীফ ওসমান হাদীর উপর হামলা গণতন্ত্র ও নাগরিক অধিকারের কণ্ঠ রোধের অপচেষ্টা। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

পরে শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ উদাস দিবস
আজ উদাস দিবস
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২২:৪০






আজকের রাশিফল (২৫ নভেম্বর)
আজকের রাশিফল (২৫ নভেম্বর)
২৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:১২:১৫


মিস ইউনিভার্স ২০২৬ হলেন জেনিফার ব্যারেটো
মিস ইউনিভার্স ২০২৬ হলেন জেনিফার ব্যারেটো
২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৮:০৬