• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:১৪ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

দক্ষিণখানে সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিলেন এস এম জাহাঙ্গীর

১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৩৪

দক্ষিণখানে সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিলেন এস এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৮ আসনে আয়োজিত এক মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে দক্ষিণখানে ৫০০ শয্যা বিশিষ্ট সরকারি মেডিকেল হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

Ad

১ ফেব্রুয়ারি রোববার সকালে ফায়দাবাদ কেন্দ্রীয় মসজিদের সামনে মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

Ad
Ad

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ঢাকা-১৮ আসনের মানুষ দীর্ঘদিন ধরে মানসম্মত সরকারি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। উত্তরখান ও দক্ষিণখান এলাকায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ না থাকায় সাধারণ মানুষকে সামান্য চিকিৎসার জন্যও দূরে যেতে হয়। এই ভোগান্তি দূর করতেই দক্ষিণখানে চারটি ওয়ার্ডের জন্য ৫০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক সরকারি মেডিকেল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে, তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা-১৮ আসনে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। এই হাসপাতাল শুধু দক্ষিণখান নয়, উত্তরখানসহ আশপাশের এলাকার কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপি সবসময় মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার রাজনীতি করে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। প্রতিটি থানা ও প্রতিটি এলাকায় প্রাথমিক থেকে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। দক্ষ, অভিজ্ঞ ও মানবিক চিকিৎসকদের সমন্বয়ে একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে সাধারণ মানুষ সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পাবে।

বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প সম্পর্কে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের এই উদ্যোগ প্রমাণ করে বিএনপি শুধু রাজনীতিতে নয়, মানুষের দুঃখ-কষ্টের সময়ও পাশে থাকে। এই ধরনের মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আগামী ১২ তারিখ অনুষ্ঠাতব্য জাতীয় নির্বাচনে সকল নাগরিককে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, পানি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানসহ একটি পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা-১৮ গড়ে তোলা হবে।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ড্যাবের চিকিৎসকবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডিএনসিসি প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৯








Follow Us