• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ১০:০২:৪০ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত আজ

১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৫:৫২

পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত আজ

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল অংশ নেবে কি না, সে বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, যেকোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত এবং বিশ্বকাপে অংশগ্রহণ না করলে বিকল্প প্ল্যান বি-ও চূড়ান্ত করা হয়েছে।

পাকিস্তানের মিডিয়া সূত্রের খবর, আজ সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এই বৈঠকেই মূলত সিদ্ধান্ত নেওয়া হবে, পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপে অংশ নেবে কি না।

Ad
Ad

সূত্রের বরাতে তারা জানিয়েছে, বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত এলে সঙ্গে সঙ্গেই পাকিস্তান দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হবে। তবে বিপরীত সিদ্ধান্ত হলে কার্যকর করা হবে পিসিবির বিকল্প পরিকল্পনা।

Ad

প্ল্যান বি অনুযায়ী, পাকিস্তান জাতীয় দল, পাকিস্তান শাহিনস ও অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের নিয়ে চারটি দল গঠন করা হবে। এরপর লাহোরে চার দলের অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আয়োজন করা হবে, যাতে খেলোয়াড়রা ম্যাচ ফিটনেস ও প্রস্তুতি ধরে রাখতে পারেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২





Follow Us