• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫২:৩৮ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

দলীয় কর্মীদের গলায় মালা দিয়ে যোগদান নামে অপপ্রচার চালাচ্ছে জামায়াত: শাহজাহান মিঞা

১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৭:৫৪

দলীয় কর্মীদের গলায় মালা দিয়ে যোগদান নামে অপপ্রচার চালাচ্ছে জামায়াত: শাহজাহান মিঞা

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেছেন, বিএনপির একজন কর্মীও চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীতে যোগ দেয়নি, নিজেদের দলীয় কর্মীদের ফুলের মালা পরিয়ে ফটোশেসন করছেন এমনটাই দাবি করেছেন।

তিনি বলেন,একটি আদর্শিক দল হল বিএনপি। ফলে একজন কর্মীরও দলত্যাগ করে জামায়াতে যোগ দেয়ার প্রশ্ন উঠে না।

১ ফেব্রুয়ারি রোববার সকালে শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি।

শাহজাহান মিঞা বলেন, বিএনপি একটি শক্তিশালী ও জনপ্রিয় রাজনৈতিক দল, ১২ তারিখের নির্বাচনে ধানের শীষের জোয়ার দেখে গুজব ছড়াতে জামায়াত নানান ষড়যন্ত্র করে আসছে, বরং জামায়াত থেকে অনেকে বিএনপিতে যোগ দিয়েছেন, যার অসংখ্য উদাহরণ আমি দিতে পারি। তবে বিষয়টি আমরা প্রচারের জন্য ব্যবহার করতে চাই না। বিএনপির কেউ জামায়াতে যোগ দিয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন গুজব।

তিনি বলেন, গুজব শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বজুড়েই রয়েছে। তবে জামায়াতে ইসলামের সমকক্ষ আছে কি না তা আমার জানা নেই।

এসব গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। গণসংযোগকালে অধ্যাপক শাহজাহান মিঞা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, বিএনপি নেতা তৌফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যে ৬ অভ্যাস আপনার ওজন কমতে পারে
যে ৬ অভ্যাস আপনার ওজন কমতে পারে
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩২:১৯



ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৫:৪৮


হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৫৮:১৪

দাম বাড়লো এলপিজির
দাম বাড়লো এলপিজির
৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৯:৩৪