• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৫৩:৩১ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

১ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:২১:৫৯

আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার

মাল্টিমিডিয়া রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

৩০ নভেম্বর রোববার সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভার সরকারি সফর আলী কলেজের সামনে পুকুরের পূর্ব পাড়ের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি পাওয়া যায়।

উদ্ধার শটগানটির নম্বর ৯৭৩১-২০১২ এবং বাট নম্বর ৮৮৪। এটি থানায় লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি।

আরও পড়ুন

দুর্গম পাহাড়ে উন্নয়নের ছোঁয়া, বদলাচ্ছে মানুষের জীবন

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি টহল দল অভিযান চালায়। পরে ঝোপের ভেতরে কাপড় ও মাটি দিয়ে লুকানো অবস্থায় এটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ‘এই অস্ত্রটি পুলিশেরই। ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানায় লুটপাটের ঘটনা ঘটে। তখনই এটি লুট হয়ে যায়। লুট হওয়া অন্যান্য অস্ত্র উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১
৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:৫৫


আজকের নামাজের সময়সূচি (৪ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৪ নভেম্বর ২০২৬)
৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৪:৫০