• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:১০:২৭ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে যুবককে গণধোলাই দিয়ে হত্যা

১৯ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫৮:১৯

কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে যুবককে গণধোলাই দিয়ে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে রাজ্জাক (৩৫) নামের এক যুবককে গণধোলাই দিয়ে হত্যা করেছে এলাকাবাসী। 
১৯ নভেম্বর বুধবার ভোর সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক একই ইউনিয়নের মধুরচর গ্রামের রবিউল ইসলাম এর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে ডাকাত পড়েছে এমন চিৎকার শুনে এলাকাবাসী রাস্তায় বেরিয়ে সন্দেহজনকভাবে এক যুবককে আটক গণধোলাই দিয়ে পুলিশে খবর দিলে কলাতিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমি শুনেছি তবে বর্তমানে আমি হাজিরার জন্য কোর্টে থাকায় বিস্তারিত তথ্য দিতে পারছিনা। পরে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলুর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০১:৪৪


রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:২৭

চিরনিদ্রায় অপ্রতিম
চিরনিদ্রায় অপ্রতিম
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:১২


চীনের কাছে ১৩ গোল হজম বাংলাদেশের
চীনের কাছে ১৩ গোল হজম বাংলাদেশের
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:০৯

একের পর এক শিশু হত্যার ঘটনায় যা বললেন আজাহারী
একের পর এক শিশু হত্যার ঘটনায় যা বললেন আজাহারী
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৯:৩৩

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫৮

নওগাঁয় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রকৌশলী নিহত
নওগাঁয় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রকৌশলী নিহত
২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৯:১১