• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৮:১০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে নেই লকডাউনের প্রভাব, কার্যক্রম স্বাভাবিক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

১৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:১৮:০৯

বকশীগঞ্জে নেই লকডাউনের প্রভাব, কার্যক্রম স্বাভাবিক, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব পড়েনি জামালপুরের বকশীগঞ্জে।

১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে সর্বত্রই ছিল প্রাণ চাঞ্চল্য। লকডাউনে সবকিছুতেই ছিল স্বাভাবিক।

বকশীগঞ্জ পৌর শহরে প্রতিদিনের মত ব্যস্ত ছিল রাস্তা ঘাট। সকাল থেকে খোলা ছিল সকল ব্যবসা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান।  

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

বকশীগঞ্জ-ঢাকা মহাসড়কেও চলেছে দূরপাল্লার যানবাহন। এ ছাড়াও আন্তঃজেলা পর্যায়েও চলেছে ছোট বড় যানবাহন। বেলা বাড়ার সাথে পৌর শহরে জনসমাগম বাড়তে থাকে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল সর্তকাবস্থানে। জনগুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ঘিরে পুলিশের টহল বৃদ্ধি করা হয় এবং পুলিশের নজরদারী বৃদ্ধি করা হয়। লকডাউন ঘিরে সব কিছুই ছিল স্বাভাবিক।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, লকডাউন ঘিরে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬