• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১০:১৫ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম

৩ মার্চ ২০২৬ সকাল ১০:০০:৩০

চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাকে দেখতে হাসপাতালে গেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২ মার্চ সোমবার সন্ধ্যার দিকে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও বর্তমান মন্ত্রিসভার সতীর্থ আমীর খসরু মাহমুদ চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

আরও পড়ুন

জাতীয় ঐক্যের আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙতে হবে

এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতির বিষয়ে বিস্তারিত জানেন। তিনি অসুস্থ অর্থমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করেন।

এ সময় অর্থমন্ত্রীর শয্যাপাশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনিও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অসুস্থতা বোধ করায় গত শনিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৭ শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি
৭ শহরে চালু হচ্ছে বিসিবির ক্রিকেট একাডেমি
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৮:২৩





আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১০