• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:১৭:০৪ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানে প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান এরদোয়ানের

৩ মার্চ ২০২৬ সকাল ০৯:৫৩:৫৩

ইরানে প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সংঘাতে বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি দ্রুত যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় ২ মার্চ সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ইরানের জনগণের কষ্ট আমরা অনুভব করছি। এই সংঘাতে নিরীহ মানুষ, বিশেষ করে শিশুরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী- এটি অত্যন্ত দুঃখজনক।

Ad
Ad

এরদোয়ান জানান, অঞ্চলজুড়ে শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তুরস্ক তার কূটনৈতিক যোগাযোগ আরও বাড়াবে।

Ad

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা শান্তির পক্ষে। আমরা চাই রক্তপাত বন্ধ হোক, মানুষের কান্না থামুক এবং আমাদের অঞ্চল সেই স্থায়ী শান্তি অর্জন করুক যার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছে।

তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, দ্রুত উদ্যোগ নেওয়া না হলে এই সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। তিনি বলেন, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা বাড়ার আগে এই আগুন নিভিয়ে ফেলতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-সম্পর্কিত স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত চার মার্কিন সেনা নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৫৫৫ জন নিহত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us