• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৬:২০ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানে ভিসা কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র

৩ মার্চ ২০২৬ সকাল ১০:২৭:৫৬

পাকিস্তানে ভিসা কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইসলামাবাদ দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচি কনস্যুলেটের সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। খবর: আলজাজিরা

বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত আগামী ৬ মার্চ শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে রোববার করাচিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা করাচির কনস্যুলেট এলাকায় জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত ১০ জন নিহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

ইসরাইলের রাজনীতিতে আরব প্রতিনিধিত্বের উত্থান, চাপে নেতানিয়াহু

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই এই বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। পাকিস্তানে বিক্ষোভ ঠেকাতে সরকার সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি কয়েকটি এলাকায় তিন দিনের কারফিউ জারি করেছে। গত ১ মার্চ রোববার বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত এবং কয়েক ডজন আহত হন। পরিস্থিতির অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাস ও বিভিন্ন কনস্যুলেটের নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।

সরকারি বিবৃতিতে জানানো হয়, ২ মার্চ সোমবার ভোরের আগে উত্তরাঞ্চলের গিলগিত-বালতিস্তান অঞ্চলের গিলগিত, স্কারদু ও শিগার জেলায় কারফিউ জারি করা হয়। এসব এলাকায় সংঘর্ষে অন্তত ১২ জন বিক্ষোভকারী এবং একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন এবং অনেকে আহত হন।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানানো হয়, নিহতদের মধ্যে সাতজন গিলগিতে প্রাণ হারান। অপরদিকে একজন চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে জানান, স্কারদুতে ছয়জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

উত্তর-পূর্বাঞ্চলকে ব্যবহার করতে আগ্রহী জাপান, স্বাগত জানাল ভারত

এ ছাড়া দেশটির বন্দরনগরী করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ চলাকালে ১০ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হন। রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র দূতাবাসের দিকে যাওয়ার পথে আরও দুই বিক্ষোভকারী নিহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩