• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:১৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় মাদকসহ স্বামী-স্ত্রী আটক

১০ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৭:১৬

চুয়াডাঙ্গায় মাদকসহ স্বামী-স্ত্রী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা পৌর এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ মাদক সম্রাজ্ঞী খ্যাত শিপরা খাতুন ও তার স্বামী মো. বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শিপরার বিরুদ্ধে প্রায় দুই ডজন মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বুজরুক গড়গড়ি বুদ্ধিমান পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত শিপরা খাতুন ওই এলাকার মো. বাবুল হোসেনের স্ত্রী এবং বাবুল হোসেন মৃত আবুল হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি'র নেতৃত্বে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। অভিযানে শিপরা ও তার স্বামী বাবুলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসত ঘর থেকে ১,৭০৮ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ৫টি বাটন মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সেনা ও পুলিশের অফিসিয়াল কার্যক্রম শেষে রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০