• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৩০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা

২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০

ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২ মার্চ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাগের বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ট্রাক্টরের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি সিন্ডিকেট ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালান।

অভিযানকালে ট্রাক্টর পাওয়া না গেলেও বালু উত্তোলনকারী চক্রের মূলহোতা রফিক মিয়া (৩৮) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তিনি অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করেন। আদালত তাকে ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ করে তিনি মুক্তি পান।

আটক রফিক মিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোড়াইবাড়ী মুন্সীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭