• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:১৪:৫১ (02-Mar-2026)
  • - ৩৩° সে:

সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল পুড়িয়ে ধ্বংস

২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৪৪

সদরপুরে জাটকা সংরক্ষণে অভিযান, জাল পুড়িয়ে ধ্বংস

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাটকা সংরক্ষণে অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ বাঁধ অপসারণ করেছে প্রশাসন।

২০২৫-২৬ অর্থবছরে জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

Ad
Ad

অভিযানে বিভিন্ন বাঁধ থেকে প্রায় ৮ লাখ টাকা মূল্যের গুটি জাল, ৫০০ মিটার কারেন্ট জাল এবং ১৫টি চায়না দোয়ারি জব্দ করা হয়। পরে জব্দ জাল ও দোয়ালি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Ad

অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।

সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদি হাসান এবং সদরপুর থানা পুলিশ।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সারা দেশে জাটকা আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ সময়ে কেউ জাটকা আহরণ বা সংশ্লিষ্ট কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:২৬







ঢাকা থেকে তিনদিনে ১০২ ফ্লাইট বাতিল
ঢাকা থেকে তিনদিনে ১০২ ফ্লাইট বাতিল
২ মার্চ ২০২৬ বিকাল ০৫:১৩:২৯


Follow Us